সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ মুজিবের সমাধিসৌধ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা, ভারতীয় গণমাধ্যমের দাবি *** ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার: বিজিবি মহাপরিচালক *** শেখ হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতা *** আরব দল বাদ দিয়ে হঠাৎ নেতানিয়াহুর সঙ্গে আলোচনায় আইজেনকট, নতুন সমীকরণ কেন *** পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে *** ওয়াজ-মাহফিলে কেন মানুষ আসছে না, সন্তানকে মাদ্রাসায় পড়ানোর আগ্রহ কমার কারণ কী *** আওয়ামী লীগকে লোহার বাঁধ দিয়েও আটকানো যাবে না: ফজলুর রহমান *** মাফিয়াবিরোধী লড়াইয়ের নায়কই ছিলেন সহযোগী, অভিযোগের পর ইতালির সাবেক পুলিশপ্রধানের আত্মহত্যা *** সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩৯ পোশাক কারখানা *** শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের

কবিতা: আরাধনা- সিফাত রাখী

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আরাধনা

——সিফাত রাখী 

তোমার আমার সম্পর্কের নাম হতে পারতো সাধনা।

তার নাম হতে পারতো জীবন যাতনা। 

এ যাতনা যত্ন করেই আঘাত করে।

কষ্টের করুণ সুরে,

দুচোখে যার বয়ে চলে যমুনা।


এ শোক আমাকে এনে দিল শক্তি, 

তোমাতেই ছিলো আমার  একমাত্র  মুক্তি।


ধরো, ২২ টি বছর যদি হয় জীবনের খেলাঘর।

আর তাতে  তুমি লাল আর আমি নীল গুটি।

প্রতি চালে--

ভালোবাসি বললেই পাবে সিক্স পয়েন্ট।


তুমি আমাকে প্রথম ভালোবাসি বলেছিলে, 

তুমি পেলে ও তাই সিক্স পয়েন্ট। 

আমি বুঝিনি তোমার মন

আমি মাইনাস সিক্স। 


একটু একটু করে যখন

তোমাকে অনুভব করতে শিখলাম। 

তখন কোন এক বৃষ্টিস্নাত সন্ধ্যায়

আমি   নত হলাম তোমার কাছে।

বললাম  ভালোবাসি ভালোবাসি।

আমি পেলাম সিক্স পয়েন্ট। 


তোমাকে ফিরিয়ে দেয়ার অপরাধে

আমার ভালোবাসা 

তুমি ও মাড়িয়ে গেলে অনায়াসে 

তুমি মাইনাস সিক্স।


আবার বছর চারেক পরে

জীবনের এলোমেলো ঝড়ে

ভাঙা ডালপালা

নিয়ে এসে বললে 

ভালোবাসি ভালো বাসি ভালো বাসি

তুমি পেলে আবার সিক্স পয়েন্ট। 


বললাম আমি 

সেই তুমি এলে,, তবে বড় অসময়ে এলে

তবুও ভালোবাসি।

সবকিছুর ঊর্ধ্বে গিয়ে  ভালোবাসি।


এ অসময়ে ও আমি তোমাকেই ভালোবাসি। 

আমি ও সিক্স পয়েন্ট। 

এবার বলো কে জিতলো।

লাল গুটি না নীল গুটি?


ভালোবাসার আরেক নাম বুঝি আরাধনা

তাই তো জীবনের খেলাঘরে 

ভালোবাসার গুটিগুলো জিতে যায়।

আর মাঝখানে হেরে যায়, 

যন্ত্রণায় ক্ষত বিক্ষত কিছু অসময়।


আরো পড়ুন: কবিতা: শুভম সুন্দর —ভীষ্মদেব বাড়ৈ

কবিতা সিফাত রাখী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250